রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় সুন্দরবন স্কয়ার সুপার৷ মার্কেটের ৫ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ফায়ার সাভিসের প্রথম ইউনিট সকাল ১০টা ৩ মিনিট৷ ঘটনাস্থলে আসে। এরপর আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে এর মধ্যে ২টি ইউনিট স্ট্যান্ড বাই রয়েছে। কাজ করছে ৯টি ইউনিট ।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। এখন মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

2 Replies to “রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট”
Comments are closed.